গাজীপুর জেলা প্রতিনিধি :- রাজিব। সময়ের সাথে প্রতিদিন। গাজীপুরের শ্রীপুরে রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের চাপায় এক ভিক্ষুক নিহত হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ফুটওভার ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত ভিক্ষুকের নাম হারেস ওরফে বাঘা (৭০)। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের লাল পুকুরপাড় এলাকার বাসিন্দা নূর বক্সের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, ভিক্ষা শেষে বাড়ি ফেরার পথে বিকেলে হারেস ওরফে বাঘা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করে।এ সময়ে উপস্থিত জনগণ তাদের বিভিন্ন মতামত শোনা গেল বিভিন্ন মহলের লোকজন সমালোচনা করছে এ সমস্ত এক্সিডেন্ট দিন দিন বেরিয়ে চলেছে এর দায়ভার একমাত্র বিআরটি অফিসকেই গ্রহণ করা উচিত। বি আর টি অফিসে একটি চক্র আছে যাদের কাছে যাওয়ার পর ড্রাইভিং লাইসেন্স পাওয়া খুব সহজ হয়ে পড়ে। যারা খুব সহজে দালাল চক্রের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করে এ সমস্ত ড্রাইভার । এ সমস্ত ড্রাইভারদের কারণে রাস্তার ধার দিয়েও চলাফেরা এখন অসম্ভব হয়ে পড়েছে ।প্রতিনিয়ত এক্সিডেন্ট হচ্ছে এ সমস্ত ড্রাইভারদের কারণে। যে কিনা গাড়ি চালাতে পারে না অথচ ড্রাইভিং লাইসেন্স আছে। আর পুলিশের কথা বলে কোন লাভ নেই পুলিশ শুধু খুঁজে কোন গাড়িকে আটক করলে তাদের পকেট বুঝাই হবে ব্যাগ ভরা বাজার করা যাবে ফ্যামিলির জন্য। যে কিনা ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার গাড়ি কিনে সেই গাড়িগুলোকে পুলিশ নজরদারি করে সাথে বাইক তাদের প্রথম টার্গেট টাকা রোজগারের জন্য। এদিকে সাধারণ ইঞ্জিন চালিত বাক্স থেকে তৈরি করা নসিমন গাড়ি সাধারণ ব্যাটারি চালিত অটো রিক্সা যাদের কারণে রাস্তায় পা দেওয়া সম্ভব। যাদের কোন নেই রোড পারমিট ও ড্রাইভিং লাইসেন্স এমনকি কিছুদিন অভিজ্ঞতাও। তারা এখন চলাফেরা করে হাইওয়ে ধরে পুলিশ ওদের কাছ থেকে টাকা নিয়ে কিছু বলে না যার কারণেই আমাদের মনে হয় এক্সিডেন্ট এবং যানজটের সৃষ্টি হয় শুধু এই অটো রিক্সা কারণে। সর্বস্তরের জনগণ আরো জানান সরকারের হাজার কোটি টাকা বিনিয়োগের রাস্তা নষ্ট হয় যে সমস্ত গাড়ি ক্যাতে খামারে হাল চাষে জন্য ব্যবহার করা গাড়ি যেমন ট্রাক্টর এসব গাড়ি এখন কিছু অসাধু ব্যক্তি লোহার বডি তৈরি করে ট্রাক্টরের পেছনে লাগিয়ে আবার লোডিং করে হাইওয়ে রোড ব্যবহার করে পুলিশ তাদের কিছু বলে না। বাংলাদেশ পুলিশ মহাপরিচালকের নিকট জনগণের একটা প্রশ্ন যে সমস্ত গাড়ি রাস্তায় চলার কথা সে সমস্ত গাড়ির উপর পুলিশের কিসের এত খুব। আবার অন্যদিকে যে সমস্ত গাড়ি রাস্তায় ওটা নিষেধ সেসব গাড়ি রাস্তায় চলাফেরা করে অবাধে কিন্তু বাংলাদেশ পুলিশ তাদের বিরুদ্ধে কোনরকম আইন ব্যবস্থা গ্রহণ করে না কেন?মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সারাদেশ
শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় ভিক্ষুকের মৃত্যু
প্রতিবেদক
EDITOR
30 December, 2025, 08:52 AM
এরকম আরও সংবাদ
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।
