নিজস্ব প্রতিবেদন ফরিদপুর,সময়ের সাথে প্রতিদিন
আলফাডাঙ্গায় গভীর রাতে বাড়িতে ঢুকে ডেকে তুলে কুপিয়ে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। গ্রাম্য বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ব্রাহ্মণ জাটিগ্রাম । গভীর রাতের নীরবতা ভেঙে হঠাৎই নেমে আসে রক্তক্ষয়ী হামলা।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক তিনটার দিকে একদল দুর্বৃত্ত সাইফুল সর্দার ওরফে সাইফেলের ৪৫ এর বাড়িতে ঢুকে তাকে ডেকে তোলে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় তারা।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল সর্দারকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইসমাইল মোল্লা নামে আরও একজন গুরুতর আহত হন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলার পর দুর্বৃত্তরা এলাকায় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, গ্রাম্য বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।
"ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
গ্রাম্য বিরোধের জেরে সংঘটিত এই হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
অতিরিক্ত পুলিশ মোতায়েনে এলাকার মানুষের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফেল।
এলাকার মানুষ জানায় যারা সাইফুল সর্দার ওরফে সাইফেলকে (৪৫) অমানুষিক ভাবে হত্যা করেছে তাদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
