বিশেষ প্রতিনিধি: জাহাঙ্গীর আলম, সময়ের সাথে প্রতিদিন 

গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের সদস্য সফিকুল ইসলামের নেতৃত্বে দুই শতাধিক নারী ও পুরুষ বিএনপিতে যোগদান করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) সকালে টেপিরবাড়ি গ্রামে ডা. বাচ্চুর নিজ বাসভবনে তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৮ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য সফিকুল ইসলাম ও তেলিহাটি গ্রামের আব্দুল মালেকের নেতৃত্বে নারী-পুরুষ মিলিয়ে প্রায় দুই শতাধিক মানুষ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাদের যোগদান সম্পন্ন করেন।

বিএনপিতে যোগদান করা নতুনদের উদ্দেশ্যে ডা : বাচ্চু বলেন, দেশ গণতান্ত্রিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তারপরেও এলাকার সাধারণ জনগণ যেভাবে জাতীয়বাদী দল বিএনপি কে সমর্থন করে নতুন ভাবে যোগদান দিচ্ছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। দেশের এখন যে অবস্থা তাকে আবার সুন্দর করে সাজাতে হলে বিএনপিকে অবশ্যই দেখার দায়িত্ব গ্রহণ করতে হবে তবেই এই দেশ আবারও সুন্দর করে গোছানো সম্ভব। বিগত সরকার যেভাবে দেশকে শাসন করেছে স্বৈরাচারী শাসন আমরা আবারও এরকম কোন স্বৈরাচারী প্রধানমন্ত্রী চাই না। আমরা চাই এইবারের নির্বাচনে প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় বায়ু দল বিএনপি জয়লাভ করবে ইনশাল্লাহ। দেশের ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে বিএনপিই জনগণের আস্থা ও বিশ্বাসের শেষ আশ্রয়স্থল। জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তাদের যোগদান ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবে।

যোগদানকারীদের একজন তেলিহাটি গ্রামের আব্দুল মালেক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন। তাছাড়া গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা : এস এম রফিকুল ইসলাম বাচ্চুর মানবিক নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই আমরা বিএনপির তথা দলের প্রতি আস্থা রেখেই যোগ দিয়েছি।

যোগদানের সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমীন আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোড়ল, বিএনপি নেতা সালেহ আহমেদ, রিপন ফকির, মফিজুল ইসলাম, আলম শেখ, জহিরুল ইসলাম, রুহুল আমিন তোতাসহ উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।