নাজিম উদ্দিন নেত্রকোনা প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন। 

নেত্রকোণার পূর্বধলায় চেকপোস্ট বসিয়ে কাভার্ডভ্যান ভর্তি ৭৫০পিস ভারতীয় কম্বলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে ডিবি।শনিবার ভোরে উপজেলার জালশুকা এলাকায় জমজম ফিলিং স্টেশন এর সামনে নেত্রকোণা টু ময়মনসিংহগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।অভিযানে আটক মোঃ সুরুজ মিয়া (৪২) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বেরাইদের চালা গ্রামের পিতা-মৃত হযরত আলীর ছেলে এবং মামুনুর রশিদ (২০) ময়মনসিংহের মুক্তাগাছা কালিবাড়ী এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। এঘটনায় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের মোশাহের (৪০) নামে একজন পলাতক রয়েছেন।পুলিশ জানায়, চেকপোস্ট বসিয়ে কাভার্ড ভ্যানটিকে দাঁড়ানোর সিগন্যাল দিলে তা অমান্য করে দ্রুত গতিতে বেপরোয়া ভাবে পালানোর চেষ্টা করে কাভার্ডভ্যান চালক। পরে তাদেরকে আটক করা হয়। এসময় ৭৫০টি ভারতীয় কম্বলসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।পুলিশ জানায়, আটককৃত কম্বলের মূল্য প্রায় ১৮ লাখ টাকা। এঘটনায় কাভার্ড ভ্যানসহ দুই চোরাকারবারিকে আদালতে সোপর্দ করা হয়েছে।