হাবিবুর রহমান। নেত্রকোনা: সময়ের সাথে প্রতিদিন।
নেত্রকোনার জ্যেষ্ঠ সাংবাদিক চন্দন চক্রবর্তীর সহধর্মিণী মনি চক্রবর্তী (৪৩) ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন।বুধবার সন্ধ্যা ৬টার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।পারিবারিক সূত্রে জানা গেছে, মনি চক্রবর্তী দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যানসারে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তার ক্যানসার শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ায় চিকিৎসার আর সুযোগ নেই। পরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।এরপর তাকে দেশে ফিরিয়ে এনে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সাংবাদিক চন্দন চক্রবর্তী দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত। তিনি প্রায় ২১ বছর দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ বুলেটিনে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।এদিকে মনি চক্রবর্তীর মৃত্যুতে নেত্রকোনা প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, মনি চক্রবর্তীর শেষকৃত্য বুধবার রাত ১২টায় নেত্রকোনা কেন্দ্রীয় মহাশ্মশান ঘাটে অনুষ্ঠিত হবে।
