নিজস্ব প্রতিবেদক, সময়ের সাথে প্রতিদিন।
কানাডায় পাঠানোর কথা বলে অর্থ নেওয়ার পর নির্ধারিত ফ্লাইটের দিনও পাসপোর্ট ও ভিসা না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. নূরে আলম। তিনি সময়ের সাথে প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত।অভিযোগকারী মো. নূরে আলম জানান, কানাডায় পাঠানোর কথা বলে প্রতারক মো. ইউসুফ আলী তাঁর কাছ থেকে অর্থ নেন। ১৫ সেপ্টেম্বর । মঙ্গলবার রাত ৯টায় তার ছেলে মো: শফিউল এর।ফ্লাইট নির্ধারিত থাকলেও শেষ মুহূর্ত পর্যন্ত পাসপোর্ট ও ভিসা হাতে পাননি বলে অভিযোগ করেন তিনি। এতে তিনি আর্থিক ক্ষতির পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানান।তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে প্রতারক মো. ইউসুফ আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ ঘটনায় আরও সন্দেহ তৈরি হয়েছে বলে দাবি করেন অভিযোগকারী।অভিযোগকারী জানান, কানাডা ও বিদেশে পাঠানোর কথা বলে আরও অনেক কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে বের করা প্রয়োজন।এ বিষয়ে অভিযুক্ত প্রতারক মো. ইউসুফ আলীর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।ভুক্তভোগী এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
