সালমান আহম্মদ: স্টাফ রিপোর্টার সময়ের সাথে প্রতিদিন।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অভিযান চালিয়ে বসতঘরের মাটির নিচে পুঁতে রাখা ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নয়ন মিয়া (২৮) নামে এক মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের রামপুর গ্রামে নিজ বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কেন্দুয়া থানা পুলিশ। গ্রেপ্তার নয়ন মিয়া রামপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।পুলিশ জানায়, অভিযানের সময় নয়ন মিয়াকে আটক করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের মাটির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি পেশায় মাইক্রোবাস চালক হলেও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের সন্দেহ।কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
