স্বাধীন সাংবাদিকতা রক্ষা, পেশাগত সুরক্ষা এবং অধিকার আদায়ের দৃপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে রংপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রেস ক্লাবের বিভাগীয় উন্নয়ন সমাবেশ ও জেলা সম্মেলন-২০২৬। গত ২২ আগস্ট রংপুর টাউন হলে আয়োজিত এই সম্মেলনে পেশাদার সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরার পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়। রংপুর বিভাগীয় বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন এবং সাধারণ সম্পাদক সাংবাদিক এনামুল হক স্বাধীনের আহ্বানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান। সম্মেলনে বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পরিবেশ নিশ্চিত করতে এবং সাংবাদিকদের সার্বিক সুরক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও দিকনির্দেশনা উপস্থাপন করেন: সাইবার নিরাপত্তা আইনসহ সাংবাদিকদের কণ্ঠরোধকারী সব ধরনের অপআইন প্রয়োগ বন্ধের জোর দাবি জানানো হয়। দ্রুত ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন এবং সাংবাদিক হত্যা ও নির্যাতনের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান বক্তারা। সংবাদকর্মীদের জীবনযাত্রার মানোন্নয়নে দ্রুত ৯ম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলা হয়। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর থেকে অবাধে তথ্য পাওয়ার অধিকার বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। পেশার মর্যাদা রক্ষায় ভুঁইফোড় গণমাধ্যম ও হলুদ সাংবাদিকতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। সম্মেলন শেষে রংপুরের বিভাগীয় সাংগঠনিক পর্যালোচনার ভিত্তিতে ৭টি জেলা শাখার আহ্বায়ক ও কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয় এবং একটি জেলা কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। জেলা কমিটির অনুমোদনের পর কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখার ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়। কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান এবং কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়। নবগঠিত কমিটির প্রধান ৫টি পদে মনোনীত হয়েছেন: * সভাপতিঃ খন্দকার আলপ্তগীন স্বপন * সিনিয়র সহ-সভাপতিঃ মহসিন রেজা বাদল * সাধারণ সম্পাদকঃ মোঃ আব্দুল মতিন (মুকুল) * যুগ্ম সাধারণ সম্পাদকঃ মোঃ মাইদুল ইসলাম * সাংগঠনিক সম্পাদকঃ মোঃ শাহিন আলম। নবাগত এই নেতৃত্বের মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা আরও বেগবান হবে এবং সাংবাদিকদের স্বার্থসংরক্ষণে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সারাদেশ
রংপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের বিভাগীয় উন্নয়ন সমাবেশ ও জেলা সম্মেলন অনুষ্ঠিত।
প্রতিবেদক
মোঃ আব্দুল মতিন (মুকুল)
24 August, 2026, 01:45 PM
এরকম আরও সংবাদ
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।
