বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সময়ের সাথে প্রতিদিন
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ময়মনসিংহজেলা মোটরসাইকেল ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। গত ১৫ মে (শুক্রবার) সকাল ৮:০০ টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন। এতে ১ নং কমিশনার হিসেবে শাহিনুর আলম শাহিন, ২ নং কমিশনার হিসেবে বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক ও 'সময়ের সাথে প্রতিদিন টিভি'র নির্বাহী সম্পাদক মোঃ নূরে আলম এবং ৩ নং নির্বাচন কমিশনার হিসেবে নবী হোসেন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন।
এবারের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় গুরুত্বপূর্ণ ৩টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সভাপতি পদে আ: রহমান (টমন), সাধারণ সম্পাদক পদে সেলিম মিয়া এবং কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর হোসেন (সাগর)।
অন্যান্য পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর যারা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন:সহ-সভাপতি: রহম আলী (প্রতীক: মোটরসাইকেল)
যুগ্ম সাধারণ সম্পাদক: সাইফুল (প্রতীক: চাকা) সাংগঠনিক সম্পাদক: ফরহাদ হোসেন (প্রতীক: আনারস)দপ্তর সম্পাদক: মিলন (প্রতীক:দেয়াল ঘড়ি) প্রচার স্মপাদক: ইয়াসিন আরাফাত (আকন্দ) (প্রতীক: ঠেলাগাড়ি)
ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: উজ্জ্বল ঘোষ (প্রতীক: ফুটবল)
নির্বাচনের ফলাফল ঘোষণার পর জয়ী প্রার্থীর সভাপতি আব্দুর রহমান টমন সকল নিয়ে ঘোষণা করেন আগামী সকল শ্রমিকের দুখে পাশে থাকবে ও ও শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের সর্বদাই একসাথে মিলেমিশে কাজ করার অঙ্গীকার করেন। তাদের সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা মিলে ময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করেন এবং সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন আনন্দ ভাগাভাগি করে নেন।
