ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

ময়মনসিংহে হামলার ঘটনায় তরুণী গ্রেপ্তার, জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত।


সালমান আহম্মদ: স্টাফ রিপোর্টার সময়ের সাথে প্রতিদিন। 

ময়মনসিংহ মহানগরীর কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া এলাকায় সংঘটিত হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আফরিন রশিদ সেজুতি (২০) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে অভিযানে নেমে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া এলাকা থেকে অভিযুক্ত আফরিন রশিদ সেজুতিকে গ্রেপ্তার করা হয়।তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, হামলার ঘটনার প্রকৃত কারণ, এর সঙ্গে কারা জড়িত এবং ঘটনার নেপথ্যে কোনো পরিকল্পিত উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।পুলিশ সকলকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে জানিয়েছে, যেকোনো অপরাধ বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অবহিত করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।