সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল মিয়া (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়ার তত্ত্বাবধানে এসআই (নিঃ) সনজয় সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। গত ১৬ আগস্ট ২০২৬ বিকেল ৪টা ৪৫ মিনিটে উপজেলার ১ নম্বর সলুকাবাদ ইউনিয়নের রামপুর এলাকায় মাইন উদ্দিনের মুদি দোকানের সামনে পাকা সড়ক থেকে জুয়েল মিয়াকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১৮ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা।গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।এ ঘটনায় বিশ্বম্ভরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।