ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

হরেকৃষ্ণপুরে মাদকবিরোধী প্রতিবাদে হামলা: পাঁচজন আহত, দুজন গুরুতর—মামলার আসামি পরদিনই জামিনে।


সময়ের সাথে প্রতিদিন টিভি।। স্টাফ রিপোর্টার আক্তার হোসেন বাবলু। 

মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুরে মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।এ ঘটনায় দায়ের করা মামলার ৪ নম্বর আসামি, যার বিরুদ্ধে ২৪/২৬ ধারার মামলা থাকার কথাও উল্লেখ করা হয়েছে, তাকে গ্রেপ্তার করে আদালতে চালান দেওয়ার পরের দিনই কীভাবে তিনি জামিনে মুক্ত হয়ে বাড়িতে ফিরলেন—এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভ দেখা দিয়েছে।মাদকবিরোধী প্রতিবাদকারীদের ওপর হামলার অভিযোগ থাকা সত্ত্বেও এত দ্রুত জামিন এর পেছনে কি কোনো প্রভাবশালী মহলের ভূমিকা রয়েছে?সাধারণ মানুষের প্রশ্ন—আইন সবার জন্য সমান হলে গুরুতর অভিযোগের মামলার আসামি চালানের পরদিনই কীভাবে জামিন পেলেন?বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারিক কর্তৃপক্ষের নজরে এনে সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছতার দাবি জানাচ্ছেন স্থানীয়রা।