ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

ভূরুঙ্গাঁমারীর কুখ্যাত মাদক সম্রাট ট্যাবলেট শহিদুল পুলিশের হাতে গ্রেফতার


 

শ্রীরামকৃষ্ণ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন

তারিখঃ১২/০৮/২৬ রাত্রিঃ১২:৩০-১:০০ ঘটিকা

কুড়িগ্রামের ভূরুঁঙ্গামারী উপজেলার কুখ্যাত মাদক সম্রাট ট্যাবলেট শহিদুলকে সাঁড়াশি অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে ভূরংগামারী থানা পুলিশ। ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুংগামারী থানার এসআই মোঃ আল-আমিন ও এএসআই আবু সাইদের সমন্বয়ে গঠিত একটি ছদ্মবেশী পুলিশ দল সুকৌশলে অভিযান পরিচালনা করে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির দশহাজার টাকা সহ মাদক সম্রাট মোঃ শহিদুল ইসলাম (৪০) ওরফে ট্যাবলেট শহিদুল, পিতা মোঃ মফিজ উদ্দিন সাং- বাগভান্ডার সোনাতলী, থানাঃ ভুরুঙ্গামারী, জেলাঃ কুড়িগ্রাম কে গ্রেফতার করে। এর আগেও শহিদুলকে গ্রেফতারের জন্য আইনশৃংখলা বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একাধিকবার চেষ্টা করে। কিন্তু প্রতিবার কোন না কোন উপায়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সক্ষম হয় শহিদুল। মাদক সম্রাট শহিদুলের বিরুদ্ধে ভূরুংগামারী সদর ইউনিয়নের বিপুল সংখ্যক উঠতি বয়সী কিশোরকে মাদকাসক্ত করার অভিযোগ রয়েছে। এছাড়াও দিনাজপুর, রংপুরের বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা সরবরাহ করে আসছিলো অভিযুক্ত মাদক কারবারি। অবশেষে পুলিশের মাদক বিরোধী সাঁড়াশি অভিযানে গ্রেফতার হয় শহিদুল। তার গ্রেফতারে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এ বিষয়ে ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন বলেন এনিয়ে চতুর্থবার চেষ্টার পর মাদকসহ শহিদুলকে গ্রেফতার করতে সক্ষম হলাম। আটক মাদক কারবারির সাথে ভারতীয় মাদক কারবারিদের সরাসরি যোগাযোগ রয়েছে। তবে এরা যত চতুর হোক না কেন পুলিশের হাতে ধরা পড়তেই হবে।