ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন আইডি খোলে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের অপপ্রচারের অভিযোগ।


নিজস্ব প্রতিবেদক :সময়ের সাথে প্রতিদিন

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে জামালপুর শহরের সোনালী ব্যাংক স্টেশন বাজার শাখার কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। পোস্টটিতে ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। শাখাটির সুনাম ক্ষুন্ন করতে এই অপপ্রয়াস চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। কে বা কাহারা এমন মনগড়া তথ্য দিয়ে সংবাদটি পোস্টটি আকারে পাবলিশসড করা হয়েছে তা শাখাটি অবগত নয়। তাছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন বক্তব্য ছাড়া সেটি প্রকাশ করা হয়েছে যা সংবাদপত্র পরিপন্থী। শাখাটির ব্যবস্থাপক সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, সংবাদটিতে যে সকল বিষয়টি উল্লেখ করা হয়েছে তা কৃষক একাউন্ট সম্পর্কিত। যে একাউন্ট সরকার ১০ টাকার বিনিময়ে চালু করেছেন কৃষকদের সুবিধার্থে। আমরা কৃষি একাউন্ট দেখলেই সব্বোর্চ সেবা দেয়ার চেষ্টা করে থাকি। এখানে উল্লেখ্য, বর্তমানে সরকার কৃষকের সুবিধার্থে সরাসরি ধান ক্রয়ের সিদ্ধান্ত নেয় এবং ধানের টাকাটি কৃষকের একাউন্টে সরাসরি প্রেরণ করার সিদ্ধান্ত নেয়। সেজন্যই কৃষকের একাউন্ট চালু হয়। দুঃখজনক হলেও সত্যি যে, এক্ষেত্রে কৃষকদের সাথে মধ্যস্বত্ত্ব ভোগীযোগ হয়। কৃষকরা খাদ্য বিভাগে তাদের বরাদ্দকৃত ধানের অংশ একজনের কাছে বিক্রি করে দিয়ে থাকে সামান্য লাভে। আবার সরকারি বিল তুলতে কৃষকের একাউন্ট প্রয়োজন হবার সুবাদে মধ্যস্বত্ত্ব ভোগীরা নমিনী হিসেবে তাদের নাম যোগ করতে চায়। আমাদের ব্যাংকের নিয়ম অনুসারে রক্তের সম্পর্ক ব্যতিত কাউকে নমিনী দেয়া যায় না আমরা সে বিষয়টিতে আপত্তি করার ফলে একটি পক্ষ এমন মিথ্যা সংবাদ প্রকাশ করে। আমরা যার তীব্র নিন্দা জানাই।