কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শহিদুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চিরুনি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১৭জন পূরুষ ও ৪জন মহিলাসহ মোট ২১জনকে গ্রেপ্তার করেছে। এদিকে শহিদুল ইসলামের হত্যাকারীদের অবিলম্বে ফাঁসির দাবিতে মঙ্গলবার ১১ আগস্ট-২০২৬ইং বিকেল ৪টায় রায়গঞ্জ ব্রিজের পূর্বপাশে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয় গ্রামবাসী অংশ নেন। মানববন্ধন থেকে বক্তারা এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্তদের ফাঁসির দাবি জানান। সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহতের লাশ ময়না তদন্ত শেষে ভিক্টিমের বাড়িতে দাফনের ব্যবস্থা চলছে এবং নিহতের নিকটাত্বীয়রা শোক ও ক্ষোবে আর্তনাত করছে। বর্এতমানে এলাকার পরিস্থিতি পুলিশের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।