ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

স্থায়ী পদায়নের দাবিতে জামালপুরে রেলওয়ের ১৬ ভারপ্রাপ্ত মেইটের স্মারকলিপি।


সালমান আহম্মদ: স্টাফ রিপোর্টার সময়ের সাথে প্রতিদিন টিভির পক্ষ থেকে। 

বাংলাদেশ রেলওয়ের জামালপুর উপ-বিভাগে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী ভারপ্রাপ্ত মেইটরা প্রশাসনিক জটিলতা নিরসন করে দ্রুত স্থায়ী মেইট পদে পদায়নের দাবিতে সহকারী নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ে, জামালপুরের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।স্মারকলিপিতে বলা হয়েছে, তারা দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসলেও প্রশাসনিক জটিলতার কারণে স্থায়ী পদায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। দেশের অন্যান্য সেকশনে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদায়ন দেওয়া হলেও জামালপুর উপ-বিভাগের ভারপ্রাপ্ত মেইটদের ক্ষেত্রে একই নীতি অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে। এ অবস্থায় দ্রুত স্থায়ী পদায়নের ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। অন্যথায় নিরাপদ ও সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনায় উদ্ভূত যেকোনো জটিলতার দায় প্রশাসনকে নিতে হবে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।স্মারকলিপিতে স্বাক্ষরকারী ১৬ জন ভারপ্রাপ্ত গন মেইট হলেন. শফিকুল ইসলাম, মো. শরীফ হাসান, জহুরুল ইসলাম,  রেজাউল করিম, আবুল হাশেম হৃদয়, মো. মাহবুব কাউছার কাজল,  জয় আহমেদ সুজা, রমিজ উদ্দিন, কামরুল হাসান, মোস্তাফিজুর রহমান নজরুল ইসলাম, . শাহিনুর ইসলাম, মজনু মিয়া আসাদ, জাহিদুল ইসলাম এবং শহর আলী।স্মারকলিপিতে স্বাক্ষরকারীরা দ্রুত সময়ের মধ্যে প্রশাসনিক জটিলতা নিরসন করে তাদেরকে স্থায়ী মেইট পদে পদায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।