ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

প্রেমের পরিণয়ে বিয়ের পিঁড়িতে উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর ও স্বপ্না।


এম.এ. মতিন (মুকুল), ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি। 

কয়েক মাসের ভালোবাসার সম্পর্ক অবশেষে পরিণতি পেল শুভ পরিণয়ে। আড়ম্বরপূর্ণ পরিবেশে গতকাল বুধবার (০৬ আগস্ট ২০২৬ইং) রাত ১০টায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা (SAO) মোঃ মোস্তাফিজুর রহমান ও মোছাঃ স্বপ্না বেগম। সাত লাখ টাকা দেনমোহর ধার্যে তাঁদের এ শুভ বিবাহ সম্পন্ন হয়।কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের রাধাবল্লভ গ্রামের (ডাকঘর: বালাবাড়ীহাট) বাসিন্দা নজরুল ইসলামের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান বর্তমানে ভূরুঙ্গামারী উপজেলা কৃষি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা (SAO) হিসেবে কর্মরত আছেন। অন্যদিকে কনে মোছাঃ স্বপ্না বেগম ভূরুঙ্গামারী উপজেলার আঙ্গারিয়া গ্রামের মকবুল হোসেনের কন্যা।জানা গেছে, কর্মসূত্রে ভূরুঙ্গামারীতে অবস্থানকালে পরিচয়ের পর তাঁদের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। কয়েক মাসের প্রেম ও নিয়মিত দেখা-সাক্ষাতের পর উভয়ে সম্মতিক্রমে গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিয়ের সকল আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়।বিবাহ অনুষ্ঠানটি বরের কর্মস্থল ভূরুঙ্গামারীতে সম্পন্ন হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবদম্পতিকে শুভকামনা ও দোয়া জানান। নবদম্পতি তাঁদের নতুন দাম্পত্য জীবনের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।