ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' পালিতঃ সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।


এম.এ. মতিন (মুকুল), ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৫ আগস্ট "জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬" উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধা ও জুলাই শহিদের পরিবারবর্গকে সংবর্ধনা, আলোচনা সভা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকাল ৩:০০ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে (উপজেলা হলরুম) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫, কুড়িগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব অমৃত দেব নাথ-এর সভাপতিত্বে সভায় বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ সহকারী কমিশনার (ভূমি): জনাব আমিনুল হক তারেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা: ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি): জনাব মোঃ আজিম উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি): ভূরুঙ্গামারী উপজেলা কমিটির আহ্বায়ক জনাব কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস্য সচিব জনাব শহিদুল ইসলাম আকন্দ ও ভূরুঙ্গামারী উপজেলায় জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী সাবেক উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও ৩নং তিলাই ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ ফরিদুল হক শাহিন শিক্দার।এছাড়াও অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ভূরুঙ্গামারী উপজেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে বিজয়ী বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং বীর শহিদ ও যোদ্ধাদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।