ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

নাগেশ্বরীতে বাড়ি যাওয়ার মধ্যপথে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা, ৭ দিনেও গ্রেফতার নেই এলাকায় আতঙ্ক


জামাল উদ্দিন :নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি, সময়ের সাথে প্রতিদিন।  

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৬নং সন্তোষপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুঠি নাওডাঙ্গা সীটপাড়া গ্রামে মধ্যরাতে বাড়ি যাওয়ার মধ্যপথে মোঃ শহিদুল ইসলাম নাডু (নামে পরিচিত) কে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে কয়েকজন দুর্বৃত্ত তাকে বাড়ি যাওয়ার মধ্য পথে অতর্কিত হামলা চালায় । পূর্ব পরিকল্পিতভাবে তার পেটের বাম পাশে ধারালো ছুরি দিয়ে বারবার আঘাত করে হত্যার চেষ্টা চালায়। এ সময় হঠাৎ ওই এলাকায় বিদ্যুৎ চলে আসলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার।এদিকে ঘটনার ৭ দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করেনি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। ভুক্তভোগী পরিবারের দাবি, এ ঘটনায় নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করা হলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন বা তদন্তের কোনো উদ্যোগ নেয়নি।স্থানীয় জনগণ জানান, প্রকাশ্যে এমন নৃশংস হামলার পরও আসামিরা গ্রেফতার না হওয়ায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের অঘটনের আশঙ্কা করছেন তারা।এলাকাবাসী বলেন, প্রশাসনের নিরব ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত সুষ্ঠু তদন্ত, ঘটনাস্থল পরিদর্শন এবং জড়িত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।