ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

কেন্দুয়ায় যোগ দিচ্ছেন নতুন ইউএনও সানজিদা চৌধুরী।


 সালমান আহম্মদ : স্টাফ রিপোর্টার, সময়ের সাথে প্রতিদিন। 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আগামীকাল রবিবার (২৬ জুলাই) দায়িত্ব গ্রহণ করবেন সানজিদা চৌধুরী।জানা গেছে, এর আগে তিনি রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে তিনি জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।নতুন ইউএনওর যোগদানকে কেন্দ্র করে কেন্দুয়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। উপজেলার উন্নয়ন, সুশাসন, স্বচ্ছ প্রশাসন এবং জনবান্ধব সেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।এদিকে, নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কেন্দুয়া উপজেলা সাংবাদিক মহল এবং জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, কেন্দুয়া উপজেলা শাখা।ফোরামের সভাপতি ও দৈনিক দিনকাল-এর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সালাহ উদ্দিন এক শুভেচ্ছা বার্তায় বলেন, “নতুন ইউএনওর নেতৃত্বে কেন্দুয়া উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবার কার্যক্রম আরও বেগবান হবে বলে আমরা আশাবাদী। তাঁর নতুন কর্মজীবনের জন্য আন্তরিক শুভকামনা রইল।