ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

সুনামগঞ্জের তাহিরপুরে থানার সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।


সালমান আহম্মদ : স্টাফ রিপোর্টার সময়ের সাথে প্রতিদিন। 

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকেরঘাট দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর হাজারো পর্যটক এ এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এলেও যোগাযোগ ব্যবস্থার বেহাল অবস্থার কারণে তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও যানবাহনের চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা অবস্থায় থাকলেও এখন পর্যন্ত স্থায়ী সংস্কারের জন্য কোনো সরকারি বাজেট বরাদ্দ হয়নি বলে তারা দাবি করেন। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, পর্যটক ও পরিবহন চালকদের।স্থানীয়দের দাবি, টেকেরঘাটের মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকার সড়ক দ্রুত সংস্কার এবং প্রয়োজনীয় সরকারি বাজেট বরাদ্দের মাধ্যমে নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হোক, যাতে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় মানুষের দুর্ভোগও লাঘব হয়।