ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

আটপাড়ায় দুয়ারী (চায়না) জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, অবৈধ জাল জব্দও ধ্বংস করেন।


নিজস্ব প্রতিবেদক।

 নেত্রকোণার আটপাড়া উপজেলায় দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ দুয়ারী (চায়না) জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।আটপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে পরিচালিত এ অভিযানে বানিয়াজান ইউনিয়নের পাহাড়পুর , স্বরমুশিয়া ইউনিয়নের সিতারামপুর, কোনাপাড়া এলাকার খাল, বিল ও জলাশয়ে ব্যবহার করা ৪৫ টি অবৈধ দুয়ারী (চায়না) জাল জব্দ করা হয়।উক্ত অভিযানে ছিলেন আটপাড়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান ও ক্ষেত্র সহকারী তপন কুমার পোদ্দার , ভূমি অফিসের নাজির কাইয়ুমসহ আইনশৃঙ্খলা বাহিনীর এ এস আই ফকরুল ইসলাম এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।জব্দকৃত অবৈধ জাল পরবর্তীতে আইন অনুযায়ী উপজেলা চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।মৎস্য কর্মকর্তা বলেন,আটপাড়া উপজেলার বিভিন্ন জায়গায় খাল বিল ও জলাশয়ে হতে ৪৫ টি অবৈধ দুয়ারী (চায়না) জাল জব্দ করেন।অবৈধ জাল ব্যবহারের ফলে পোনা মাছ ও দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ নির্বিচারে নিধন হচ্ছে, যা জলজ সম্পদ ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তাই মৎস্য সম্পদ সংরক্ষণ আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।প্রশাসন সকল জেলেকে নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।