নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর ইউনিয়নে অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৯ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে মোজাফফরপুর ইউনিয়নের বড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন বড়তলা গ্রামের মৃত সাদেক ভুঁইয়ার ছেলে মেহেদী হাসান সুমন (৩৭), সাইফুলের ছেলে মিনহাজ এবং গগডা ভূঁইয়াপাড়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে মো. লাদেন (২৫)। তারা তিনজনই একই ইউনিয়নের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।কেন্দুয়া থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।