ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমার, পানিবন্দী ৪ শতাধিক পরিবার


শ্রীরামকৃষ্ণ রায় ভ্রাম্যমাণ প্রতিনিধি, সময়ের সাথে প্রতিদিন।

উজানের পাহাড়ি ঢল ও টানা বর্ষণে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদের পানি দ্রুত বাড়ছে। গত ৯ ঘণ্টায় নদটির পানি ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। বন্যা ও ভাঙনের আশঙ্কায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ।পানি উন্নয়ন বোর্ডের তথ্য  কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, সোমবার (২৯ জুন) সকাল ৯টায় দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৮৩ মিটার। রোববার রাত ৯টায় একই পয়েন্টে উচ্চতা ছিল ২৯ দশমিক ৫৮ মিটার। এ পয়েন্টে বিপৎসীমা ২৯ দশমিক ৬০ মিটার। সেই হিসাবে বর্তমানে নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।পাউবো আরও জানায়, আগামী ৭২ ঘণ্টায় জেলার নদ-নদীর পানি আরও বাড়তে পারে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।দুর্ভোগে নদীপাড়ের মানুষ  পানি বাড়ায় ইতোমধ্যে পাইকডাঙ্গা ও ছিট পাইকেরছড়া গ্রামের ৩০০ থেকে ৪০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তিলাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পুরো এলাকা এবং ৩ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকা প্লাবিত হয়েছে।নদীতীরবর্তী ছিট পাইকেরছড়া এলাকার বাসিন্দা জাইদুল ইসলাম বলেন, “বাড়ির সীমানা পর্যন্ত পানি চলে এসেছে। পরিবার ও গবাদিপশু নিয়ে দুশ্চিন্তায় আছি। আশপাশের অনেক বাড়ি পানিবন্দী। আর একটু পানি বাড়লেই আমার বাড়িতেও পানি উঠবে।ইসলামপুর এলাকার বাসিন্দা এনামুল হক বলেন, “পানি বাড়ায় চর ও নিম্নাঞ্চলের অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। একই সঙ্গে নদীভাঙনের আতঙ্কে দিন কাটছে আমাদের।জনপ্রতিনিধিদের বক্তব্য  পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, শুধু পাইকডাঙ্গা ও ছিট পাইকেরছড়া গ্রামেই প্রায় ৩০০ থেকে ৪০০ প