ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

ফুটবল রোমাঞ্চ: হতাশা থেকে ইতিহাস গড়লেন লিওনেল মেসি! 🇦🇷⚽


ক্রীড়া প্রতিবেদক, শ্রীরামকৃষ্ণ রায় ভ্রাম্যমান প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন টিভি।

পেনাল্টি মিসের হতাশা ঝেড়ে জোড়া গোল করে আর্জেন্টিনাকে নকআউট পর্বে তুললেন লিওনেল মেসি। গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।শুরুতে ধাক্কা, ভিএআর-এ পেনাল্টি  ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় আর্জেন্টিনা। ডি-বক্সে শ্লাগার ও পশের চ্যালেঞ্জে পড়ে যান লাউতারো মার্টিনেজ। রেফারি প্রথমে পেনাল্টি না দিলেও ভিএআর দেখে সিদ্ধান্ত বদলান। মেসির পেনাল্টি মিস  অষ্টম মিনিটে স্পট কিক নিতে এগিয়ে আসেন মেসি। গোল করলেই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার হাতছানি ছিল তার সামনে। কিন্তু আর্জেন্টিনা অধিনায়কের শট পোস্টের ডান দিক দিয়ে বাইরে চলে যায়। গোলরক্ষক শ্লাগার সঠিক দিকে ঝাঁপালেও তাকে কোনো সেভ করতে হয়নি। হতাশা থেকে ঘুরে দাঁড়ানো  পেনাল্টি মিসের পরও আক্রমণের ধার কমায়নি আর্জেন্টিনা। ২১ মিনিটে কাট-ইন করে ডি-বক্সে ঢুকে পড়েন মেসি, তবে আলাবার ট্যাকলে বল শ্লাগারের গায়ে লেগে ফিরে আসে। ৩৩ মিনিটে আরও একটি সুবর্ণ সুযোগ নষ্ট হয়। ফের্নান্দেসের উদ্দেশ্যে বাড়ানো পাস ক্লিয়ার করতে গিয়ে শ্লাগার বল তুলে দেন মেসির পায়ে। ফাঁকা পোস্টে শট নিলেও গোললাইনে দাঁড়িয়ে অবিশ্বাস্যভাবে তা ব্লক করেন ডেভিড আলাবা।মেসি ম্যাজিকে ইতিহাস  অবশেষে ৩৮ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বাম প্রান্ত দিয়ে আক্রমণ শানিয়ে বল জালে জড়ান মেসি। দ্বিতীয়ার্ধেও আরও এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এই জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টিনা অধিনায়ক।এক ম্যাচ হাতে রেখেই নকআউটে,  এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপ থেকে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ নিশ্চিত করল লিওনেল