ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

কুড়িগ্রাম রাজারহাট–সিঙ্গেরডাবরীতে রেললাইনে ট্রাক, কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রা নিয়ে অনিশ্চয়তা


শ্রীরামকৃষ্ণ রায় ভ্রাম্যমান প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন টিভি।

কুড়িগ্রামের রাজারহাট ও সিঙ্গেরডাবরী রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রেললাইনের ওপর পড়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে গেছে এবং কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।ঘটনার বিবরণ , স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ে। ট্রাকটি লাইনের মাঝ বরাবর আটকে যাওয়ায় কুড়িগ্রাম-রংপুর রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।কুড়িগ্রাম এক্সপ্রেসের শিডিউল বিপর্যয়ের শঙ্কা  রেলওয়ে সূত্র জানায়, আজ বিকাল ৫টা ১০ মিনিটে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে কুড়িগ্রাম এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কিন্তু রেললাইন থেকে ট্রাক সরানো না গেলে নির্ধারিত সময়ে ট্রেনটি ছাড়া সম্ভব হবে না। এতে শত শত যাত্রী ভোগান্তিতে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ধার তৎপরতা চলছে  খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। রেলওয়ের একটি রিলিফ ট্রেনও ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে সহায়তা করছেন। দ্রুত ট্রাকটি সরিয়ে রেলপথ সচল করার চেষ্টা চলছে।এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগের কোনো দায়িত্বশীল কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে রাজারহাট স্টেশন মাস্টার জানান, "ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। উদ্ধারকাজ শেষ হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।যাত্রীদের ভোগান্তি এড়াতে রেল কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার