উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজ উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে তাদের শিখন অর্জন ও দক্ষতা যাচাই করেন।এসময় শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করে তাদের শিক্ষার অগ্রগতি, আগ্রহ ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি শিক্ষার গুণগত মান আরও উন্নয়ন, নিয়মিত ও কার্যকর পাঠদান নিশ্চিতকরণ, শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং কাঙ্ক্ষিত শিখনফল অর্জনে শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সৃজনশীল ও নৈতিক বিকাশে উপজেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।উপজেলা প্রশাসন ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখবে।