প্রতিনিধি : আক্তার হোসেন বাবলু, সময়ের সাথে প্রতিদিন খুলনা জেলা।
খুলনা জেলা নগরীর দৌলতপুর বিএল কলেজ রোড এলাকার বিদ্যুৎ অফিস জামে মসজিদের ভেতরে ফজরের নামাজ চলাকালে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় লোকমান নামে এক মুসল্লী গুরুতর আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে ফজরের নামাজের সময় দুর্বৃত্তরা মসজিদের ভেতরে প্রবেশ করে লোকমানকে লক্ষ্য করে পরপর ৫ রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পবিত্র মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় এমন হামলার ঘটনায় মুসল্লি ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানা পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।