ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

নেত্রকোনা ,কেন্দুয়ায় ৫বছরে ২৫ কোটি বৃক্ষরূপণ কর্মসূচী শুভ উদ্বোধন।


গজনবী চয়ন, সময়ের সাথে প্রতিদিন। কেন্দুয়া নেত্রকোনা।

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। নিজস্ব প্রতিবেদক, গজনবী চয়ন সময়ের সাথে প্রতিদিন ,নেত্রকোনা | ১৩ জুন ২০২৬ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি-র শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) নেত্রকোনায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম হিলালী এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশের প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের এই মহৎ উদ্যোগ দেশের সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি পরিবেশগত ঝুঁকি হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি সবুজ, সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।