নিজস্ব প্রতিবেদ,সময়ের সাথে প্রতিদিন।
রংপুর, ১৩ জুন ২০২৬: রংপুর মহানগরের ২৫ নং ওয়ার্ডের বোতলা পাড়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো গীতা স্কুলের। বাংলাদেশ বিশ্ব হিন্দু মহাসংঘের উদ্যোগে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিটি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় শিক্ষা উপকরণ।শুক্রবার বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ব হিন্দু মহা সংঘের কেন্দ্রীয় নেতা শ্রী ফনি চন্দ্র বর্মন,ও শ্রী লোটন চন্দ্র বর্মন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও শ্রী দীপক চন্দ্র রায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে গীতা স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশু-কিশোরদের মাঝে গীতার আদর্শ ও সনাতনী মূল্যবোধ ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রী ফনি চন্দ্র বর্মন বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, একজন পরিপূর্ণ মানুষ হতে হলে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রয়োজন। এই স্কুলের মাধ্যমে এলাকার শিশুরা সে সুযোগ পাবে। উদ্বোধন শেষে স্কুলের প্রতিটি ছাত্র-ছাত্রীর হাতে গীতা, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে রংপুরের অন্যান্য এলাকায়ও গীতা স্কুল প্রতিষ্ঠা করা হবে। স্কুলটিতে প্রতি শুক্রবার বিকেলে বিনামূল্যে গীতা পাঠ ও নৈতিক শিক্ষা প্রদান করা হবে।প্রতিবেদক: শ্রীরামকৃষ্ণ রায় বাংলাদেশ বিশ্ব হিন্দু মহাসংঘের রংপুর বিভাগীয় কমিটির সহ-সভাপতি।