ডিজাইন: ইমেজ বন্ধ
শুক্রবার ১২ জুন ২০২৬

দৈনিক সময়কাল

কস্কবাজার মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: সিএনজির গোপন আস্তানা থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার


স্টাফ রিপোর্টার বিলকিস আক্তার :সময়ের সাথে প্রতিদিন। 

কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবির বিশেষ অভিযানে একটি সিএনজি অটোরিকশার গোপন কুঠুরি থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারী ও এক পুরুষকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।বুধবার (১০ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সন্দেহভাজন সিএনজিটি আটক করে। প্রথমে তল্লাশি চালিয়ে কোনো মাদকদ্রব্যের সন্ধান না মিললেও পরে চেকপোস্টে নিয়ে বিস্তারিত অনুসন্ধানে যাত্রীর আসনের নিচে বিশেষ কৌশলে তৈরি করা একটি গোপন কুঠুরি শনাক্ত করা হয়। সেখান থেকেই উদ্ধার করা হয় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা।আটককৃতরা হলেন মহেশখালীর বাসিন্দা মো. আনচারুল করিম (৩৫) এবং উখিয়ার বাসিন্দা জান্নাত-আরা (২০)। আটক নারীর সঙ্গে তার ৯ মাস বয়সী একটি শিশুও ছিল বলে জানিয়েছে বিজিবি।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

রামু ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাজমুস সাকীব খান বলেন, মাদক ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।