ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

ভুরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯৯ দোকান মালিকদের মাঝে নগদ অর্থের চেক প্রদান।


মোঃ কামরুজ্জামান সাহু ব্যুরো চিপস রংপুর বিভাগ,সময়ের সাথে প্রতিদিন। 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জরুরি সহায়তা প্রদান করা হয়েছে। আজ সোমবার (৮ জুন) বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ৯৯ জন ভুক্তভোগীর হাতে নগদ অর্থের চেক তুলে দেওয়া হয়। গত ৫ জুন ২০২৬ তারিখে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক জনাব আলহাজ্ব মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব অমৃত দেব নাথ। এছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক জানান, ভূরুঙ্গামারী বাজারের এই আকস্মিক ও বেদনাদায়ক অগ্নিকাণ্ডের বিষয়টি দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আশাদুল হাবিব দুলু (এমপি) মহোদয়কে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ অব্যাহত থাকবে।