ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

ময়মনসিংহে পুলিশের অভিযানে ২৪ লাখ টাকার গাঁজা উদ্ধার।


ময়মনসিংহ জেলা প্রতিনিধি, সুজন মিয়া,  সময়ের সাথে প্রতিদিন।

ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এর সরসসরি তত্ত্বাবধানে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম কাঠগোলা বাজার এলাকায় নদীর পাড়ে বিশেষ অভিযান করে ২ মণগাঁ  জা উদ্ধার করেছে। যার মূল্য আনুমানিক ২৪ লক্ষ টাকা। উক্ত প্রেস ব্রিফিং এ ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রা ই ম) মোঃ আশরাফুল করিম উপস্থিত ছিলেন।গলগন্ডা কবরস্থানের পেছনে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন প্রায় ৮০ কেজি। তবে অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদকের চালানটি কারা সেখানে রেখেছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে।কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।