ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

বজ্রপাতে প্রাণ গেল এক তরুণের, কুড়িগ্রামে শোকের ছায়া


শ্রীরামকৃষ্ণ রায় ভ্রাম্যমান প্রতিনিধি, কুড়িগ্রান ,সময়ের সাথে প্রতিদিন টিভি 

কুড়িগ্রামের মন্ডলের হাট আঠারো পাইকা এলাকায় মঙ্গলবার দুপুরে বজ্রপাতের নির্মম আঘাতে ঝরে গেল ২২ বছরের এক তরুণ প্রাণ। নিহত মোঃ রানা আফজন হোসেনের তৃতীয় পুত্র। ঘটনার বিবরণ , মঙ্গলবার, ২ জুন দুপুর আনুমানিক ১টার দিকে হঠাৎ আকাশ কালো করে মেঘ জমে ওঠে। মুষলধারে বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। এ সময় খোলা স্থানে থাকা রানা বজ্রাঘাতে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।শোকে স্তব্ধ পরিবার এলাকা , ২২ বছরের টগবগে তরুণ রানার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকার বাতাস। খবর ছড়িয়ে পড়তেই প্রতিবেশী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নিহতের বাড়িতে ছুটে যান। তারা শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন এবং আহত ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করেন।সতর্কতার বার্তা  বর্ষা মৌসুম শুরু হতেই কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতের প্রবণতা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন বারবার সতর্ক করে বলেছে, আকাশে মেঘ করলে বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলে খোলা মাঠ, উন্মুক্ত স্থান, গাছের নিচে বা ধাতব বস্তুর কাছে অবস্থান করা ঝুঁকিপূর্ণ। এই মর্মান্তিক ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বজ্রপাতের ভয়াবহতা। একটু সচেতনতাই পারে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে।