নেত্রকোণা পৌরসভার কাটলি এলাকায় সোমবার (রাত আনুমানিক ৮:৩০ মিনিটে) এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কাটলি এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম (৫৫), স্বামী আবু চানকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়।ঘটনার সময় মনোয়ারা বেগমের ছেলে আবীর হাসান মুন্না বাসায় ফিরলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে আবু চান বাড়িতে আসলে তাকেও এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করা হয়।এলাকাবাসীর চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। গুরুতর আহত আবীর হাসান মুন্নাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।উল্লেখ্য: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি ও অভিযুক্তের পরিচয় সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না পর্যন্ত সেগুলো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত শেষে প্রকৃত তথ্য জানা যাবে।