ডিজাইন: ইমেজ চালু
মঙ্গলবার ০২ জুন ২০২৬

দৈনিক সময়কাল

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক: নেত্রকোনায় থানায় অভিযোগ দায়ের


আমান উল্লাহ আমান , নেত্রকোনা:সময়ের সাথে প্রতিদিন। 

বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের গুরুতর অভিযোগে নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী গৃহিণী। ঘটনায় অভিযুক্ত মোঃনূরুল আমিন একই এলাকার বাসিন্দা।অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১৩ বছর আগে ইসলামী শরিয়াহ মোতাবেক ভুক্তভোগীর সাথে মো. নূরুল আমিনের বিবাহ হয় এবং তাদের সংসারে দুই সন্তান রয়েছে। পরবর্তীকালে দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় ২০২৪ সালের শেষ দিকে আদালতের মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। , বিচ্ছেদের পর থেকে নূরুল আমিন পুনরায় সংসার করার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়মিত যাতায়াত শুরু করেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সর্বশেষ গত ২৪ এপ্রিল ২০২৬ খ্রি. রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে অভিযুক্ত পুনরায় ভুক্তভোগীর বাড়িতে গিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এ সময় ভুক্তভোগী তাকে পুনরায় বিয়ের মাধ্যমে স্ত্রীর মর্যাদা দিতে বললে নূরুল আমিন তা সরাসরি অস্বীকার করেন এবং অকথ্য আচরণ করে বেরিয়ে যান। অভিযুক্তের সাথে ভুক্তভোগীর নিয়মিত মেলামেশার বিষয়টি এলাকার সাক্ষীগণ অবগত রয়েছেন বলে অভিযোগে জানানো হয়েছে। এ বিষয়ে পারিবারিকভাবে পরামর্শ শেষে ভুক্তভোগী নারী আইনি প্রতিকার চেয়ে নেত্রকোনা মডেল থানায় আবেদন করেছেন। এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে