ডিজাইন: ইমেজ চালু
মঙ্গলবার ০২ জুন ২০২৬

দৈনিক সময়কাল

আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। সোমবার (১ জুন ২০২৬) বি


মহিউদ্দিনন তালুক, সময়ের সাথে প্রতিদিন 

বাংলাদেশ রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। সোমবার (১ জুন ২০২৬) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে গত বছরের ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে দীর্ঘ সময় তিনি লাইফ সাপোর্টে ছিলেন। ​রাজনৈতিক জীবন ও বর্ণাঢ্য কর্মকাল,১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির মাঠ কাঁপিয়েছেন। ১৯৬৬-৬৭ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের ভিপি এবং পরবর্তীকালে ডাকসুর ভিপি হিসেবে তিনি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে তার বলিষ্ঠ নেতৃত্ব তৎকালীন পাকিস্তান সরকারকে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য করেছিল। ​মহান মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক চার প্রধানের একজন হিসেবে তিনি বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭২ সালে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পান। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ১৯৭০ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট নয়বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন সময় শিল্প ও বাণিজ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী আনোয়ারা বেগম এবং একমাত্র কন্যা ডা. তাসলিমা আহমেদ জামান মুন্নীকে রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনে।