বারহ
নিউজ ডেস্ক ও বারহাট্টা প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনার ৩নং বারহাট্টা সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বারহাট্টা উপজেলা শাখার আহ্বায়ক এবং স্থানীয় বিএনপি নেতা মোঃ সোহেল খান। একই সাথে তিনি আগামী নির্বাচনে ৩নং বারহাট্টা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। দলীয় সূত্রে জানা যায়, মোঃ সোহেল খান ৩নং বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির ক্ষুদ্রঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের তৃণমূল পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছেন। সোহেল খান ৩নং বারহাট্টা সদর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম মোঃ জাহাঙ্গীর আলম খান খোকন-এর সুযোগ্য ভাতিজা। পারিবারিক সেই সেবামূলক ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রাখতেই তিনি এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন।এক শুভেচ্ছা বার্তায় মোঃ সোহেল খান বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানি শিক্ষা দেয়। এই উৎসবের আনন্দ যেন বারহাট্টা সদর ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে, সেই কামনা করছি। তিনি আরও জানান, ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি আধুনিক, বৈষম্যহীন ও সেবামূলক ইউনিয়ন গড়ে তোলাই তার মূল লক্ষ্য।
এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, তরুন এই সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পেয়ে বারহাট্টা সদর ইউনিয়নের সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। এবং আসন্ন নির্বাচনে তাকে জয়লাভ করে, জনগণের সেবা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তারা এবং অগ্রিম অভিনন্দন ও সমর্থন জানাচ্ছেন।