ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

নেত্রকোনা কোর্ট ক্যান্টিনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, জনমনে ক্ষোভ


 বিশেষ প্রতিনিধি, সময়ের সাথে প্রতিদিন। 

নেত্রকোনা আদালত এলাকার ক্যান্টিনে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, ক্যান্টিনের ভেতরে অপরিচ্ছন্ন মেঝে, অপরিষ্কার টেবিল, খোলা অবস্থায় খাবার ও পানীয় সংরক্ষণসহ নানা স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।সচেতন মহলের দাবি, যেখানে প্রতিদিন আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষ খাবার গ্রহণ করেন, সেখানে ন্যূনতম স্বাস্থ্যবিধি না মানা অত্যন্ত উদ্বেগজনক। এমন পরিবেশ থেকে সহজেই বিভিন্ন রোগ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

দেশের বিভিন্ন স্থানে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অতীতেও বিভিন্ন ক্যান্টিন ও রেস্টুরেন্টকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত ক্যান্টিনটির পরিবেশ উন্নয়ন ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।