ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় প্রসাধনী ও বসুমতী চাল জব্দ


শ্রী রামকৃষ্ণ রায়, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম সময়ের সাথে প্রতিদিন | শনিবার, ১৬ মে ২০২৬ 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী ও বসুমতী চাল জব্দ করা হয়েছে। আজ শনিবার দুপুরে ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের পেছনের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে পুলিশ। 

পুলিশের ভাষ্য, ভূরুঙ্গামারী থানা পুলিশ জানায়, একটি চোরাকারবারি চক্র দীর্ঘদিন ধরে মহিলা ডিগ্রি কলেজের পেছনে একটি বাসা ভাড়া নিয়ে ভারতীয় প্রসাধনী ও বসুমতী চাল মজুদ করে আসছিল। চক্রটি মূলত কুড়িগ্রাম সদরকে কেন্দ্র করে কচাকাটা, বোডহাট, বাঁশঝানী ও নারায়ণপুরসহ বিভিন্ন সীমান্ত ব্যবহার করে এসব পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ করাতো। 

গোপন তথ্য ও নজরদারির ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করা যায়নি। তবে বাসার মালিকের সঙ্গে কথা বলে চোরাকারবারি চক্রের সকল তথ্য সংগ্রহ করা হয়েছে। 

মামলা ও পরবর্তী পদক্ষেপ এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

এএসপি মুনতাসির মামুন জানান, আসন্ন ঈদকে সামনে রেখে ভূরুঙ্গামারী সার্কেলের অধীনে সব থানায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।