ডিজাইন: ইমেজ বন্ধ
শুক্রবার ৩১ জুলাই ২০২৬

দৈনিক সময়কাল

মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়তে ওসির আহ্বান ​।


​নিজস্ব প্রতিবেদক সময়ের সাথে প্রতিদিন    মোহনগঞ্জ (নেত্রকোনা) | ১৫ মে, ২০২৬ ​নেত্রকোনার মোহনগঞ্জ থানাধীন পৌরসভাস্থ মার্কাস বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে মুসল্লিদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমসাময়িক বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুল ইসলাম হারুন।

​মতবিনিময়কালে ওসি সমাজের স্থিতিশীলতা বজায় রাখতে এবং অপরাধ নির্মূলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন। তাঁর বক্তব্যে উঠে আসা মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা এবং এগুলো প্রতিরোধে পুলিশের জিরো টলারেন্স নীতি। উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড বা 'কিশোর গ্যাং' থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান। জমি-জমা সংক্রান্ত বিরোধে আইন নিজের হাতে না নেওয়া, অন্যের ধর্মের প্রতি সহনশীল থাকা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা। আত্মহত্যা প্রতিরোধের গুরুত্ব এবং ওরশ বা মাজার শরীফ নিয়ে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সজাগ থাকা। ​উক্ত মতবিনিময় সভায় মার্কাস বড় জামে মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আনুমানিক ৩০০ থেকে ৩৫০ জন মুসল্লি উপস্থিত ছিলেন।

​ওসি মোঃ হাফিজুল ইসলাম হারুন তাঁর বক্তব্যে বলেন, "পুলিশ ও জনতা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠন সম্ভব। কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি।"​উপস্থিত মুসল্লিগণ পুলিশের এই সরাসরি জনসংযোগ এবং জনসচেতনতামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।