ডিজাইন: ইমেজ চালু
শুক্রবার ১২ জুন ২০২৬

দৈনিক সময়কাল

কেন্দুয়া উপজেলারভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক কৃষক


সাইফুল আলম গজনবী চয়ন, স্টাফ রিপোর্টার সময়ের সাথে প্রতিদিন।

কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের গাড়াউন্দ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার গভীর রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় দুটি গাভী ও দুটি ছাগল আগুনে পুড়ে মারা যায়। এছাড়া আরও কয়েকটি গবাদিপশু দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক সোহেল মিয়া ও জুয়েল মিয়ার গোয়ালঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গোয়ালঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার খবর পেয়ে বর্তমানে বিদেশ সফরে থাকা নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী দলীয় নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। পরে বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ সদস্য ড. হিলালী মুঠোফোনে জানান, দেশে ফিরে তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াবেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার চেষ্টা করবেন।