শ্রী রামকৃষ্ণ রায় ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধি, সময়ের সাথে প্রতিদিন।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ২৩ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এই সহায়তা দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য নুরুল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন তুলে দেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আমিনুল হক তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত।
এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সুরা সদস্য ফেরদৌস হোসেন, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান মিজান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সহায়তার বিবরণ
উপকারভোগী: ১৭ জন ক্ষতিগ্রস্ত পরিবার বিতরণকৃত সামগ্রী: ২৩ বান্ডিল ঢেউটিন আয়োজক: উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ অর্থায়ন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
বলেন, সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। পর্যায়ক্রমে সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আওতায় আনা হবে।
ভারপ্রাপ্ত ইউএনও আমিনুল হক তারেক জানান, তালিকা অনুযায়ী প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে এই ঢেউটিন বিতরণ করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন সবসময় প্রস্তুত