ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

যশোরের মনিরামপুর উপজেলায় বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতা আহত জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


জসিম আকন্দ,মনিরামপুর (যশোর) প্রতিনিধি, সময়ের সাথে প্রতিদিন 

যশোরের মনিরামপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে জামায়াতে ইসলামীর একাধিক শীর্ষ নেতা আহত জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

১মে যশোরের মনিরামপুর উপজেলায় হরিহর নদীর টেন্ডার পাওয়া মাটি বিক্রির লভ্যাংশ ভাগাভাগি নিয়ে সৃষ্ট গোলযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনিরামপুর উপজেলা শাখার মজলিসে শূরার সদস্য আসন্ন পৌর সভা নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী মহিউল ইসলাম, সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব লিটন সহ একাধিক নেতা কর্মী আহত হয়। রাত ১০ টার দিকে কয়েক জন নেতাকর্মীদের সাথে নিয়ে সুন্দরপুর বাজারের দিকে যাওয়ার পথে মনিরামপুর হাসপাতাল অতিক্রম করার সময় সাবেক উপজেলা আমীর বর্তমান উপজেলা নায়েবে আমীর সম্ভাব্য উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মাওলানা লেয়াকত আলীর উপর হামলা চালানো হয়। এসময় তিনি মারাত্মক আহত হয়। জামায়াতের দাবি এ সময় তাকে গুলি করা হয়। সাথে থাকা এক ইউনিয়ন নেতা গুলিবিদ্ধ হয়। এ বিষয়ে মনিরামপুর থানায় অভিযোগ করে বাসায় ফেরার পথে মনিরামপুর সদর বাজারের কাঁচা বাজারে বর্তমান সাংসদের পিএস আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহকে পিছন থেকে আক্রমণ করে মারাত্মক আহত করে। ৪ জন বর্তমান যশোর ৫০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

একের পর এক চুরাগুপ্ত হামলায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। সিসি টিভি ফুটেজ দেখে আক্রমণকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের।

প্রশাসন নিরপেক্ষতা বজায় না রেখে পক্ষপাতদুষ্ট হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে ধারণা সচেতন মহলের। যা মনিরামপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হতে পারে। বিষয়টি নিষ্পত্তিতে মহলটি সরকারের হস্তক্ষেপ কামনা করেছে।