ময়মনসিংহ ময়মনসিংহ জেলা মোটরসাইকেল ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের আসন্ন কার্যকরী কমিটি নির্বাচনের লক্ষ্যে আনুষ্ঠানিক তফসিল ও আচরণবিধি ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে সংগঠনটি। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচনের জন্য নির্ধারিত আচরণবিধি লঙ্ঘন করলে ইউনিয়নের প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ঘোষিত নির্বাচনী সময়সূচি:তফসিল অনুযায়ী নির্বাচনের সংশোধিত সময়সূচী নিম্নরূপ:ফরম বিতরণ: ৩ মে ২০২৬ থেকে ৮ মে ২০২৬ পর্যন্ত।ফরম জমা: ৯ মে ২০২৬ (বিকাল ৩:০০ ঘটিকা পর্যন্ত)।যাচাই-বাছাই: ৯ মে ২০২৬ (বিকাল ৩:০০ ঘটিকা থেকে ৪:০০ ঘটিকা পর্যন্ত)।প্রতীক বরাদ্দ: ৯ মে ২০২৬ (বিকাল ৫:০০ ঘটিকায়)।প্রচারণা: ৯ মে ২০২৬ থেকে ১৩ মে ২০২৬ (রাত ১২:০০ ঘটিকা পর্যন্ত)।ভোট গ্রহণ: ১৫ মে ২০২৬ (সকাল ৮:০০ ঘটিকা থেকে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত)।যেসকল পদে নির্বাচন অনুষ্ঠিত হবে:আসন্ন নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।আচরণবিধি ও শাস্তিমূলক ব্যবস্থা:সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন ও ইউনিয়ন কর্তৃপক্ষ বেশ কিছু নির্দেশনা জারি করেছে:১. নির্বাচনী এলাকায় সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।
২. ভোটারদের ভোটাধিকার প্রয়োগে কোনো বাধা বা প্রভাব বিস্তার করা যাবে না।৩. কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ, উস্কানিমূলক প্রপাগান্ডা বা ভোট কেনা-বেচা সম্পূর্ণ নিষিদ্ধ।৪. ইউনিয়নের আইনগত সতর্কবার্তা: যদি কোনো প্রার্থী বা সদস্য নির্বাচনের এই আচরণবিধি লঙ্ঘন করেন, তবে ইউনিয়নের গঠনতন্ত্র ও আইন অনুযায়ী তার প্রার্থীতা বাতিলসহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।নির্বাচন কমিশন গঠন এবং গোপন ব্যালটের মাধ্যমে স্বচ্ছ ভোট গ্রহণের সব প্রস্তুতি বর্তমানে সম্পন্ন। ১৩৪, জে.সি গুহ রোড (পাটগুদাম র্যালীর মোড়) অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয়কে কেন্দ্র করে এখন উৎসবমুখর নির্বাচনী পরিবেশ বিরাজ করছে।,আচরণ লংগন কঠিন ব্যবস্থার হোসেন।