ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

ধনবাড়ীফুটবল মাঠ এখন জলাশয়: খেলাধুলা বন্ধ, জনদুর্ভোগ চরমে 


রমজান আলী, ধনবাড়ী টাংগাইল প্রতিনিধি: সময়ের সাথে প্রতিদিন।

টাঙ্গাইলেরধনবাড়ী উপজেলার প্রধান ফুটবল খেলার ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠটি দীর্ঘদিন ধরে পানিতে তলিয়ে থাকায় মাছ চাষের উপযোগী জলাশয়ে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই মাঠটি দ্রুত পানিতে ভরে যায়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় মাঠটিএখন পরিত্যক্ত।

খেলাধুলাবন্ধ, তরুণরা হতাশ   স্থানীয়ক্রীড়া  শিক্ষার্থীরাজানান, গত বেশ কিছু দিন  ধরেমাঠে কোনো খেলা হয় না। উপজেলার একমাত্র বড় খেলার মাঠ এটি।, আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টসহ সব ধরনের আয়োজন এখন

জলাশয়ের জন্য বন্ধ। তরুণরাবাধ্য হয়ে মোবাইল ও অসামাজিক কাজেঝুঁকছে।

ধনবাড়ীডিগ্রি কলেজের ছাত্র রাকিব হাসান বলেন, “মাঠটা ছিল আমাদের প্রাণ। এখন এখানে হাঁটু পানি। মাছ চাষ করা যাবে, ফুটবল না।”

সরেজমিনেদেখা গেছে, মাঠের চারপাশ উঁচু করে ভরাট করা হয়েছে। কিন্তু পানি বের হওয়ার জন্য কোনো ড্রেন বা নালা রাখাহয়নি। ফলে বৃষ্টির পানি জমে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। জনদুর্ভোগ ও বিকল্প ব্যবহার  মাঠব্যবহার করতে না পেরে সাধারণমানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। শিশুদের খেলার জায়গা নেই।

একটিপ্রজন্ম খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত মাঠটি খেলার উপযোগী করা হোক, এটাই এলাকাবাসীর দাবি।”খেলার মাঠ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ধনবাড়ীর সর্বস্তরের মানুষ।