ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

মেলান্দহে চৌকিদারের পোলা মাদক সম্রাট জামালপুর


 জামালপুর জেলা মেলান্দহ উপজেলার ১১ নং শ্যামপুর ইউনিয়ন পরিষদের চৌকিদার বংগরাজ তার ছেলে সাধন - বহুদিন যাবত প্রশাসনের চোখে ধাঁধা লাগিয়ে মাদক ব্যবসায় কয়েকটি এলাকার যুবক সমাজ ধ্বংসের মুখে ধাপিত হচ্ছে । সাধনের মাদক ব্যবসা বিষয়ে সূধী সমাজ তার বাবা বংগরাজ চৌকিদারকে এসব মাদক ব্যবসা বন্ধ করার কথা বললে চৌকিদার বংগরাজ বলে মুই চৌকিদার মোর পুলা মাদক ব্যবসা করে অর্থ উপার্জন করাতে কোন প্রশাসনিক সমস্যা হলে সেটা মুই বুজমু । তাহলে কি ইউনিয়ন পরিষদের একজন চৌকিদার তার দাপটে ছেলে সাধন মাদক ব্যবসা করে বর্তমানে মাদক সম্রাট হিসেবে পরিচিত লাভ করেই যাবে ?  এই মাদক সম্রাট সাধন ইতিপূর্বে ঢাকায় ছোটকাল হতে বেশ কয়েক বছর জীবন যাপন করে - বর্তমানে নিজ এলাকায় এসে মাদক ব্যবসা করে বিভিন্ন এলাকার মধ্যবিত্ত পরিবারের সহজ সরল যুবক ছেলেদের জীবনটা মাদকে পরিনত করায়ে জনবল বৃদ্ধি করাতে সক্ষম হয়েছে । ইতিপূর্বে মাদক সম্রাট সাধনকে খানপাড়া যুবসমাজ ক্লাবের তরুন যুবকরা হাতেনাতে মাদক-সহ সাধন ও তার সহযোগীদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে পুলিশ প্রশাসনকে খবর দিয়ে হস্তান্তর করে বলে জানা যায় । পরে মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)কর্তৃক ৫০ টাকা জরিমান ও ৭ দিনের জেল ঢেকে জেল হাজতে প্রেরণ করেন । কয়েকদিন যেতে না যেতেই জেল হতে বেরিয়ে এসে আরো দ্বিগুন মাদক ব্যবসায় পরিনত হয়েছে বলে বিশেষ সূত্রে জানা যায়।