ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

ডিবি পুলিশের ময়মনসিংহের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪


নিজস্ব প্রতিবেদক সময়ের সাথে প্রতিদিন ময়মনসিংহ। 

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাতে কোতোয়ালী মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, রাত ১০টা ২০ মিনিটে বেরিবাধ থানাঘাট এলাকায় অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন— সাদ্দাম হোসেন ওরফে সাদেক (২৭), রসুল মিয়া (২৬) ও মুন্না মিয়া (২৬)।

এদিকে একই রাতে ১১টা ৪০ মিনিটে কৃষ্টপুর এলাকায় আরেকটি অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ আকবর হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার মোট আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৪৫ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সংশ্লিষ্ট চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিবি পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন তৎপরতায় সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।