ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

দেশে পেট্রোল তেলের সংকটে - গাড়ির চালকগণ ভোগান্তি


জয়নাল আবেদীন আকন্দ (সময়ের সাথে প্রতিদিন)  দেশে পেট্রোল তেলের সংকট নিয়ে জনগণের মাঝে আলোচনা সমালোচনা বয়ে যাচ্ছে । দেশে পেট্রোল তেলের পাম্প ও খোলাবাজার দোকানগুলো কতটুকু ঘাটতি রয়েছে , এঘার্তীর কারনটি উপলব্ধি করার জন্য অনুসন্ধান টিম কর্তৃক গোপন পদ্ধতিতে তদন্ত করা অতি জরুরী হয়ে পরেছে । কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় - দেশের বিভিন্ন স্হানে খোলা বাজারে পেট্রোল দোকানগুলো ইরান ও ইসরাইলের যুদ্ধের সংবাদ পেয়ে - রাতের অন্ধকারে এসব খোলাবাজার দোকান মালিকগণ পেট্রোল তেলের ড্রাম্প দোকান হতে সরায়ে গোপন স্হানে রেখে খুবই কৌশলে বোতল দিয়ে ২/৪ লিটার করে শপিং বেগে করে এনে প্রতি লিটার পেট্রোল ৩০০ টাকা হতে ৪০০ টাকা মূল্যে বিক্রি করে যাচ্ছে । এসব দোকান মালিকগণ প্রশাসনের ধরা-ছোয়ার বাহিরে থেকে অত্যাধুনিক কৌশলে ১২০ টাকার তেল ৩০০ টাকা হতে ৪০০ টাকা ধরে বিক্রি করে রাতে রাতে টাকার পাহাড় হওয়ার স্বপ্ন দেখছে । এখানে লক্ষনীয় বিষয় হচ্ছে প্রশাসনের লোক কিংবা সাংবাদিকগণ সেই সব পেট্রোল দোকানে গিয়ে তেলের কথা বলা মাত্রই দোকান্দার বলে স্যার " আই এম ভেরি সরি " তেল নাই । পরবর্তীতে জানা যায় - গোপনে দোকান্দারের পরিচিত লোক দেখে দেখে বোতলে করে এদিক সেদিক তাকা তাকি করে তেলের বোতল শপিং বেগে উঠায়ে দিয়ে সেই সব পরিচিত মটর চালকদের নিকট হস্তান্তর করে যাচ্ছে , শপিং বেগে তেলের বোতল উঠায়ে বিক্রি করার কারণ হচ্ছে - যাতে অন্য মটর সাইকেল চলকগণ বুঝতে না পারে । অতএব খোলাবাজার তেলের দোকান মালিকদের বাড়ি-ঘর কিংবা গোপন স্হান গুলো সর্সের মাধ্যে মোবাইল কোর্ট সঠিক ভাবে পরিচালনা করা হলে মজুদ রাখা পেট্রোল বেরীয়ে যাবে বলে ধারনা করা যাচ্ছে , এতে উপকৃত হবে গাড়ির মালিকগণ । পাশাপাশি পেট্রোল তেলের সংকট অনেকটা নিয়ন্ত্রণ হবে বলে সূধী সমাজের বিশ্বাস ।।