জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদীর তীব্র ভাঙনিতে শত শত একর ফসলি জমি ও বসতভিটা বিলীন হয়ে যাচ্ছে। এতে করে এলাকার শতাধিক কৃষকদের পরিবার চরম বিপাকে পড়েছে। জানা যায় - জামালপুর জেলা ইসলামপুর উপজেলার ১১ নং চর পুটিমারী ইউনিয়নের ৪ চর নতুন পাড়া গ্রামে সরেজমিনে পর্যবেক্ষণ করার সময় এলাকার পক্ষ হতে রাজু ফারাজী, মানিক ফারাজী, জুয়েল রানা, আনার ফারাজী-সহ অন্যান্য ব্যক্তিবর্গ জানায় ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙনে প্রতিদিনই নদীগর্ভে তলিয়ে যাচ্ছে ফসলের জমি ও বসতবাড়ি । এতে অনেক পরিবার সবকিছু হাড়িয়ে বর্তমানে তাদের খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে । এ করুন দৃস্যের খবর পেয়ে মাননীয় সংসদ সদস্য (এমপি) মোঃ সুলতান মাহম্মুদ বাবু - ৪ নং চর নতুন পাড়া গ্রামের নদী ভাঙ্গনি এলাকাটি পরিদর্শন কালে - তিনি নদী ভাঙ্গনের করুণ দৃশ্য দেখে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।
বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে প্রায় ৫৭৫ মিটার দীর্ঘ (ইন্টারসেনিশনসহ) একটি বেরিবাঁধ নির্মাণ কাজ চলমান রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, এই বাঁধ আংশিক হওয়ায় ঝুঁকি থেকেই যাচ্ছে।
এলাকাবাসীর দাবি, নির্মাণাধীন বাঁধের দক্ষিণ পাশ থেকে টুপকার চর পাইলিং পর্যন্ত অবশিষ্ট অংশে দ্রুত বাঁধ নির্মাণ করা না হলে নতুন করে ভয়াবহ ভাঙ্গনি দেখা দিতে পারে। এতে ওই অংশে প্রায় ৯০ শতাংশ ভাঙনের আশঙ্কা রয়েছে।
ভুক্তভোগী জনগণ সংসদ সদস্য মাননীয় মোঃ সুলতান মাহম্মুদ বাবু এমপি'র নিকট - ভাঙ্গনি বিষয়টি জনস্বার্থে দ্রুত অবশিষ্ট অংশে বেরীবাধের ব্যবস্হা করার জন্য সুদৃষ্টি কামনা করিতেছেন অত্র এলাকার অসহায় জনগণ।